হোম > সারা দেশ > নীলফামারী

কিশোরগঞ্জে ধান মাড়াইয়ের ট্রাক্টর উল্টে কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি 

ধান মাড়াইয়ের ট্রাক্টর উল্টে সোনা মিয়া নামে এক কিশোরের মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর কিশোরগঞ্জে ধান মাড়াইয়ের ট্রাক্টর উল্টে সোনা মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৭মে) রাত ৮টার দিকে উপজেলার মুশা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া মুসা হাজী পাড়া এলাকার জিয়ারুল ইসলামের ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সারাদিন বিভিন্ন জায়গায় ধান মাড়াই শেষ করে ট্রাক্টর নিয়ে সোনামিয়াসহ কয়েকজন যুবক বাড়ি ফিরছিলেন। এসময়ে মুশা বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে সোনা মিয়াসহ দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে তাদের অবস্থা বেগতিক দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোনা মিয়াকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, `ধান মাড়াই ট্রাক্টর উল্টে একজন হাসপাতালে মারা গেছেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সৈয়দপুরে আফাজ উদ্দিন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে দেশীয় পাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক

দুলাভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে হামলার শিকার শ্যালক, হাসপাতালে মৃত্যু

নীলফামারীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার

নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, জরিমানা নামমাত্র

নীলফামারীতে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, বিক্রেতাদের কাছ থেকেও নেওয়া হচ্ছে চাঁদা

নীলফামারীতে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: আফরোজা খানম