হোম > সারা দেশ > নীলফামারী

কাঁচামাল সংকট: উত্তরা ইপিজেডের মাজেন কোম্পানি ‘লে-অফ’ ঘোষণা

নীলফামারী প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর উত্তরা ইপিজেডের অন্যতম প্রতিষ্ঠান ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য ‘লে-অফ’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কাঁচামালের সংকট এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের ক্রয় আদেশ (অর্ডার) কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এক নোটিশের মাধ্যমে জানানো হয়।

মাজেন কোম্পানিটি চীনা মালিকানাধীন চশমা ও অপটিক্যাল ফ্রেম তৈরির একটি প্রতিষ্ঠান। এখানে বর্তমানে ৪ হাজার ৩৬১ জন স্থানীয় শ্রমিক ও কর্মকর্তা কর্মরত আছেন। এ ছাড়াও প্রতিষ্ঠানটিতে কারিগরি ও প্রশাসনিক কাজে ৯৬ জন চীনা নাগরিক বিশেষজ্ঞ হিসেবে নিয়োজিত রয়েছেন।

প্রতিষ্ঠানের ডাইরেক্টর (অপারেশন) এরেন লি স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে কাঁচামাল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বায়ারদের অর্ডার আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। ফলে কারখানার নিয়মিত উৎপাদন চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। বাংলাদেশ ইপিজেড আইন, ২০১৯-এর ৪৫ ধারা অনুযায়ী ৩০ এপ্রিল বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা লে-অফ থাকবে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, লে-অফ চলাকালে কোনো শ্রমিক-কর্মচারীকে কারখানায় উপস্থিত হতে হবে না। তবে শ্রমিকেরা আইন অনুযায়ী (ধারা ১৫) তাদের প্রাপ্য বেতন-ভাতা পাবেন। এ ছাড়াও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ থেকে ১৪ মের মধ্যে সকল শ্রমিক ও কর্মকর্তার বোনাস ব্যাংকের মাধ্যমে নিজ নিজ অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক (ইডি) মোহাম্মদ আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, কাঁচামালের অভাব ও অর্ডার কমে যাওয়ায় ম্যাজেন বিডি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি স্থায়ী বন্ধ নয়, কাঁচামাল সরবরাহ স্বাভাবিক হলে এবং নতুন অর্ডার পেলে কারখানাটি পুনরায় চালু হবে।

সৈয়দপুরে আফাজ উদ্দিন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে দেশীয় পাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক

দুলাভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে হামলার শিকার শ্যালক, হাসপাতালে মৃত্যু

নীলফামারীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার

নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, জরিমানা নামমাত্র

নীলফামারীতে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, বিক্রেতাদের কাছ থেকেও নেওয়া হচ্ছে চাঁদা

নীলফামারীতে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: আফরোজা খানম