হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে ফাইলেরিয়া হাসপাতাল সিলগালা, সরিয়ে নেওয়া হলো রোগী

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকায় নীলফামারীর সৈয়দপুর ফাইলেরিয়া অ্যান্ড জেনারেল হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে চিকিৎসাধীন তিনজন রোগীকে সদর হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। আজ বুধবার জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আবু হেনা মোস্তফা কামাল অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু মো. আলেমুল বাশার, সিভিল সার্জন কার্যালয়ের ডা. আতিয়ার রহমান শেখ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আলতাফ হোসেন প্রমুখ  উপস্থিত ছিলেন।

জানা যায়, উত্তরাঞ্চলে ফাইলেরিয়ার প্রাদুর্ভাব বেশি হওয়ায় ২০০২ সালে সৈয়দপুরের ধলাগাছ এলাকায় জাপান, কানাডা ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় যাত্রা শুরু করে হাসপাতালটি। ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইম্যুনোলজি (আইএসিআইবি) হাসপাতালটি প্রতিষ্ঠার দায়িত্বে ছিল। ওই সময় হাসপাতালের চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক ডা. মোয়াজ্জেম হোসেন স্থানীয়ভাবে ১৮ জন দেশি-বিদেশি চিকিৎসক নিয়ে এর কার্যক্রম শুরু করেন।

পরে ২০১২ সালে হাসপাতালটিতে সংকট তৈরি হয়। পরিচালনা কমিটির দ্বন্দ্বে ভেঙে পড়ে সেবা কার্যক্রম। মুখ ফিরিয়ে নেয় দাতা সংস্থাগুলো। পরবর্তীতে ২০২১ সালের অক্টোবরে বাংলাদেশ প্যারামেডিকেল অ্যাসোসিয়েশন নামের একটি প্রতিষ্ঠান আইএসিআইবি এর সঙ্গে ভুয়া চুক্তিনামা দেখিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করে।

এরপর ১০১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ সময় বিভিন্ন জেলা থেকে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে ফেরতযোগ্য জামানতের কথা বলে ৫০ হাজার থেকে ৪ লাখ টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে। পরে নিয়োগ প্রাপ্তরা বেতন-ভাতা না পেয়ে চাকরি ছেড়ে চলে যান। একই ভাবে আবারও (২৬ মে) ২৩ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করায় বিষয়টি প্রশাসনের নজরে আসে। এ ঘটনায় বুধবার জেলা সিভিল সার্জন অফিস অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে সিভিল সার্জন আবু হেনা মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আমরা জানতে পারি, এই ফাইলেরিয়া হাসপাতাল অ্যান্ড জেনারেল হাসপাতাল অ্যান্ড ল্যাবের কোনো অনুমোদন নেই। এ ছাড়া এ হাসপাতালে নিয়মিত কোনো চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান কিংবা স্বাস্থ্যকর্মীসহ যেসব সুবিধা থাকা দরকার সেগুলোর কিছুই নেই। তাই হাসপাতালটি সিলগালা করা হয়েছে।’

সৈয়দপুরে আফাজ উদ্দিন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে দেশীয় পাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক

দুলাভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে হামলার শিকার শ্যালক, হাসপাতালে মৃত্যু

নীলফামারীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার

নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, জরিমানা নামমাত্র

নীলফামারীতে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, বিক্রেতাদের কাছ থেকেও নেওয়া হচ্ছে চাঁদা

নীলফামারীতে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: আফরোজা খানম