হোম > সারা দেশ > নীলফামারী

রশিতে ঝুলছিল যুবকের লাশ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি 

মোহাম্মদ আলী। ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ মোহাম্মদ আলী (৩০) নামে এক নব মুসলিম যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার বাসস্ট্যান্ডের ব্রিজের পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোহাম্মদ আলী মুসলমান হওয়ার আগে নাম ছিল সাগর চন্দ্র। তিনি লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার বড় দিঘিরপাড় এলাকার সুবাস চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে লোকজন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন এ সময়ে তাঁর মরদেহ গাছের সঙ্গে রশিতে ঝুলতে দেখতে পায়। তা দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সৈয়দপুরে আফাজ উদ্দিন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে দেশীয় পাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক

দুলাভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে হামলার শিকার শ্যালক, হাসপাতালে মৃত্যু

নীলফামারীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার

নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, জরিমানা নামমাত্র

নীলফামারীতে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, বিক্রেতাদের কাছ থেকেও নেওয়া হচ্ছে চাঁদা

নীলফামারীতে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: আফরোজা খানম