হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

নীলফামারী প্রতিনিধি

সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস মামলা করে। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীতে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় ২০১৮ সালের ১৫ ও ২১ ধারা লঙ্ঘনের দায়ে সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস আজ রোববার নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাঁচটি পাইপস অ্যান্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ, ইউজড ফর পটেবল ওয়াটার সাপ্লাই পণ্যের ফ্যাক্টরি। এগুলো হচ্ছে নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীর মেসার্স সোহান পিভিসি পাইপস, নীলফামারী সদরের নটখানার মেসার্স এম আর একতা পাইপ, সওদাগরপাড়ার মেসার্স জনতা পিভিসি পাইপ ও পুরোনো গরুহাটির মেসার্স নকীব পিভিসি পাইপ, জলঢাকা উপজেলার কৈমারী সড়কের মেসার্স এ কে প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ। অন্য দুটি বেকারি প্রতিষ্ঠানের মধ্যে জলঢাকার বড়ঘাট বাজারের মেসার্স কল্পনা বেকারি ও একই এলাকার মেসার্স ভাই-বোন বেকারি।

বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মুবিন-উল ইসলাম জানান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোনো পণ্যে বা বিজ্ঞাপনে বা মোড়কে মান চিহ্ন ব্যবহার করতে পারবে না। কিন্তু এসব প্রতিষ্ঠান সে কাজটি করায় আদালতে মামলা করা হয়েছে।

সৈয়দপুরে আফাজ উদ্দিন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে দেশীয় পাখি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

বৃদ্ধা মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক

দুলাভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে হামলার শিকার শ্যালক, হাসপাতালে মৃত্যু

নীলফামারীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার

নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, জরিমানা নামমাত্র

নীলফামারীতে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, বিক্রেতাদের কাছ থেকেও নেওয়া হচ্ছে চাঁদা

নীলফামারীতে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: আফরোজা খানম