হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় অবৈধ মজুত ৮০০ লিটার পেট্রল জব্দ, দোকানিকে জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি

লুকানো ৬টি ড্রাম থেকে প্রায় ৮০০ লিটার পেট্রল উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার কেন্দুয়ায় অবৈধভাবে মজুত করা প্রায় ৮০০ লিটার পেট্রল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে এনায়েতুর রহমান ওরফে এনায়েতউল্লার দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় দোকানের পেছনে অন্য একটি ঘর থেকে লুকানো ৬টি ড্রাম থেকে এসব পেট্রল উদ্ধার করা।

এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালতও তিনি পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনায়েতুর রহমান ওরফে এনায়েতউল্লা রামপুর বাজারে হার্ডওয়্যার ব্যবসার পাশাপাশি অকটেন ও পেট্রল বিক্রি করতেন। সম্প্রতি সারা দেশে অকটেন ও পেট্রলের সংকট দেখা দিলে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে অন্য একটি ঘরে ছয়টি ড্রামে প্রায় ৮০০ লিটার পেট্রল মজুত করে রাখেন। গোপন সংবাদ পেয়ে আজ শুক্রবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় প্রশাসন।

ইউএনও রিফাতুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আগামীকাল জব্দকৃত পেট্রল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করে সেই টাকা সরকারি কোষাগারে জমা করার জন্য।

তিনি আরও বলেন, কয়েক দিন ধরে নিয়মিত অবৈধভাবে জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। পাম্পসহ সংশ্লিষ্ট বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি করা হচ্ছে।

বউভাতে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, কনের বোনসহ আহত ১৫

হাওরে দুর্বল বাঁধ, শঙ্কায় কৃষক

নেত্রকোনায় জমির বিরোধে কুপিয়ে জখম, ৫ দিন পর আহত ব্যক্তির মৃত্যু

নেত্রকোনায় জমির বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, কৃষক নিহত

আমরা সবাই সমান নাগরিক, সংখ্যালঘু ভাবার কোনো কারণ নেই: ডেপুটি স্পিকার

পানি ঢুকছে হাওরে, স্বেচ্ছাশ্রমে খালে বাঁধ দিচ্ছেন এলাকাবাসী

সামান্য বৃষ্টিতেই হাওরের ফসল রক্ষা বাঁধে ধস, উদ্বিগ্ন কৃষক

ঈদে গরু জবাইয়ের পরিকল্পনা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশে শিশুর অর্ধগলিত লাশ