হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ছোট মাকুহাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছোট মাকুহাটি গ্রামের শুভ গাজী (৩৭), রাসেল শিকদার (৪৩) এবং মধ্যমাকুহাটি গ্রামের আল-আমিন মাঝি (৩২)।

বিকেল ৪টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শুভ গাজীর বাড়িতে অভিযান চালায়। এ সময় রাসেল শিকদার পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করে তল্লাশি চালিয়ে ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক শুভ গাজীর কাছ থেকে আরও ৩০০টি বড়ি ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় বাড়ির একটি কক্ষে অবস্থানরত আল-আমিন মাঝিকে আটক করে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই কক্ষ থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির ও ডিবির ওসি ইশতিয়াক আশরাফ রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মুন্সিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত, চালককে গণপিটুনি

মুন্সিগঞ্জ সিভিল সার্জন অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, স্টেনোটাইপিস্টকে শোকজ

মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার: নুরুল হক নুর

মুন্সিগঞ্জে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জে সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন

শ্রীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান অভিনেত্রী জাকিয়া কামাল মুন

সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের ইন্তেকাল

টঙ্গিবাড়ীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সংঘর্ষ, ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

সিরাজদিখানে অবৈধ কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন