হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে তালাবদ্ধ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

কাঁচিকাটা এলাকায় বৃদ্ধা নিহতের খবর শুনে স্থানীয়রা সেখানে ভিড় করে। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের শিবচরে রেনু বেগম (৬০) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় নিজ ঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রেনু বেগম কাঁচিকাটা এলাকার মৃত সাদেক হাওলাদারের স্ত্রী।

জানা গেছে, বিধবা রেনু বেগম অনেক দিন ধরে বাড়িতে একা থাকেন। চাকরি ও বিয়ের সূত্রে ছেলেমেয়েরা অন্যত্র থাকেন। আজ সকালে বৃদ্ধার এক মেয়ে একাধিকবার ফোন দিলেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের বিষয়টা জানান। তখন প্রতিবেশীরা এসে দেখেন, দরজা তালাবদ্ধ। জানালা দিয়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় রেনু বেগমকে পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে পুলিশ এসে রেনু বেগমের লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তির জামাতা আমির হোসেন বলেন, ‘রাতেও আমার স্ত্রী শাশুড়ির সঙ্গে কথা বলেছেন। অথচ সকালে আমরা এই খবর পাই। রাতে কখন এ ঘটনা ঘটেছে, তা জানা নাই। কে বা করা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা বুঝতে পারছি না।’

স্থানীয়দের ধারণা চুরি করতে এসে চোর এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। কেননা, ঘরের মধ্যে মালপত্র এলোমেলো ছিল।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

মাদারীপুরে আধিপত্য বিস্তারের সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাঙচুর

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারীপুরে রেস্টুরেন্টের খাবার খেয়ে একই পরিবারের তিনজনসহ ১৬ জন হাসপাতালে ভর্তি

শখের নার্সারি এখন আয়ের উৎস, মৌসুমে ১০ লাখ টাকার আম বিক্রি কবির হোসেনের

মাদারীপুরে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন আটক

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ