হোম > সারা দেশ > মাদারীপুর

নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

মাদারীপুর প্রতিনিধি

রাজৈর থানা। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের রাজৈর উপজেলায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। রাতে তাঁদের লাশ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের চাঁনপট্টি এলাকার সিদ্দিক খালাসীর ছেলে রাজন খালাসী (১৭) এবং হান্নান মল্লিকের ছেলে ইমন মল্লিক (১৯)। তাঁরা দুজন বন্ধু ছিলেন।

এর আগে গতকাল দুপুরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের চাঁনপট্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজন ও ইমন দুজনই মাদারীপুরের সীমান্তবর্তী এলাকা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা বাজারে ফার্নিচারের দোকানে কাজ করতেন। গতকাল দুপুরে খাবার খাওয়ার জন্য বাড়িতে আসেন। পরে মোটরসাইকেল নিয়ে দোকানে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী একটি নছিমনের (ইঞ্জিনচালিত টমটম) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং রাজন ও তাঁর বন্ধু ইমন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান। গতকাল রাতে দুজনের লাশ তাঁদের বাড়িতে এনে দাফন করা হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নেওয়া হবে।’

মাদারীপুরে রেস্টুরেন্টের খাবার খেয়ে একই পরিবারের তিনজনসহ ১৬ জন হাসপাতালে ভর্তি

শখের নার্সারি এখন আয়ের উৎস, মৌসুমে ১০ লাখ টাকার আম বিক্রি কবির হোসেনের

মাদারীপুরে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন আটক

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ

প্রশান্তির খোঁজে পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড়

শিবচরে পদ্মাপাড়ে লাগানো হচ্ছে ১৩০০ চারাগাছ