হোম > সারা দেশ > মাদারীপুর

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা

মাদারীপুর প্রতিনিধি

ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈর উপজেলার সাগর বালার মরদেহ গ্রামের বাড়িতে এলে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের সাগর বালা ইতালিতে খুন হওয়ার আড়াই মাস পর তাঁর লাশ এল গ্রামের বাড়িতে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে পরিবারের সদস্যসহ আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার ছেলে সাগর বালা লিবিয়ার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছান। সেখানে দুই বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন। ইতালিতে থাকা অবস্থায় তিনি গত ১৫ সেপ্টেম্বর নিখোঁজ হন। নিখোঁজের আট দিন পর ২৩ সেপ্টেম্বর সাগর বালার খণ্ডিত মরদেহ একটি পার্কের ভেতর থেকে উদ্ধার করে ইতালির পুলিশ। মরদেহটি কালো একটি ব্যাগে লুকানো অবস্থায় পাওয়া যায়।

নিহত সাগর বালার বাবা কুমোদ বালা জানান, হত্যার ঘটনার প্রয়োজনীয় তথ্যপ্রমাণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ, বিভিন্ন স্থানে তল্লাশিসহ নানা তৎপরতা চালিয়েছে ইতালির পুলিশ। মরদেহের পাশ থেকে সাগরের ব্যবহার করা একটি বৈদ্যুতিক বাইসাইকেলও উদ্ধার করে তারা। তিনি বলেন, ‘দীর্ঘদিন আইনিপ্রক্রিয়া শেষে ছেলের লাশ আমরা পেয়েছি। এখন আমরা আমার ছেলে হত্যার বিচার চাই।’

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারীপুরে রেস্টুরেন্টের খাবার খেয়ে একই পরিবারের তিনজনসহ ১৬ জন হাসপাতালে ভর্তি

শখের নার্সারি এখন আয়ের উৎস, মৌসুমে ১০ লাখ টাকার আম বিক্রি কবির হোসেনের

মাদারীপুরে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন আটক

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ

প্রশান্তির খোঁজে পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড়