হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে পিকআপ ভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত যানবাহন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার (২০ মার্চ) সকালে রাজৈরের বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যাত্রী বহন করে একটি পিকআপ ভ্যান বরিশালের দিকে যাচ্ছিল। মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এলে বিপরীত দিক বরিশাল থেকে ছেড়ে আসা অপর একটি গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিশুসহ ১০ জন আহত হয়।

খবর পেয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমে থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা ও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারীপুরে রেস্টুরেন্টের খাবার খেয়ে একই পরিবারের তিনজনসহ ১৬ জন হাসপাতালে ভর্তি

শখের নার্সারি এখন আয়ের উৎস, মৌসুমে ১০ লাখ টাকার আম বিক্রি কবির হোসেনের

মাদারীপুরে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন আটক

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ

প্রশান্তির খোঁজে পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড়