হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 

পুড়ে যাওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর বাঁশকান্দি এলাকায় গভীর রাতে কাদির খানের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসতঘর, শস্য, নগদ টাকাসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা কাদির খানের বসতঘরে আগুন দেয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে ততক্ষণে ঘরের আসবাব, ধান-চাল, পাট, ভুট্টাসহ বিভিন্ন শস্য এবং নগদ টাকা পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত কাদির খান বলেন, ‘আমার পরিবারের সবকিছু আগুনে পুড়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি। পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে বলে আমার সন্দেহ।’

স্থানীয়রা জানান, আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন বলেন, ‘সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের অনেক ক্ষতি হয়েছে। ঘরবাড়ির পাশাপাশি পাট, ভুট্টাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ মুহূর্তে পরিবারটির সহায়তা প্রয়োজন।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মাদারীপুরে রেস্টুরেন্টের খাবার খেয়ে একই পরিবারের তিনজনসহ ১৬ জন হাসপাতালে ভর্তি

শখের নার্সারি এখন আয়ের উৎস, মৌসুমে ১০ লাখ টাকার আম বিক্রি কবির হোসেনের

মাদারীপুরে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন আটক

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ

প্রশান্তির খোঁজে পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড়

শিবচরে পদ্মাপাড়ে লাগানো হচ্ছে ১৩০০ চারাগাছ