হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি

দণ্ডিত যুবক মো. রানা। ছবি: সংগৃহীত

মাদারীপুরে দুটি অতিথি পাখি হত্যার অপরাধে মো. রানা (৩০) নামের এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৭টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলা ভূমি অফিসে নিয়ে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির।

দণ্ডপ্রাপ্ত ওই যুবক রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর হোসেনপুর গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির। এ সময় বেশ কয়েকটি অবৈধ ড্রেজার পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

পরে একই গ্রামে অতিথি পাখি হত্যাকারীকে দেখে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় জবাই করা অবস্থায় দুটি অতিথি পাখি দেখতে পান তিনি। স্থানীয়ভাবে ওই পাখি দুটি শামুক খোল বলে পরিচিত। এই ঘটনায় পাখিসহ রানা নামে এক যুবককে আটক করে রাজৈর উপজেলা ভূমি অফিসে নিয়ে যাওয়া হয়। পরে পাখি হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৩৮ ধারায় তাঁকে ৭ দিনের বিনা শ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ নিয়াজ শিশির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্য প্রাণী নিধনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরে রেস্টুরেন্টের খাবার খেয়ে একই পরিবারের তিনজনসহ ১৬ জন হাসপাতালে ভর্তি

শখের নার্সারি এখন আয়ের উৎস, মৌসুমে ১০ লাখ টাকার আম বিক্রি কবির হোসেনের

মাদারীপুরে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন আটক

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ

প্রশান্তির খোঁজে পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড়

শিবচরে পদ্মাপাড়ে লাগানো হচ্ছে ১৩০০ চারাগাছ