হোম > সারা দেশ > মাদারীপুর

আকাশে হঠাৎ আলোকরশ্মি, জনমনে কৌতূহল

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের আকাশে গতকাল সন্ধ্যায় আলোকরশ্মিটি দেখা যায়। ছবি: সংগৃহীত

মাদারীপুরের আকাশে হঠাৎ দেখা মিলেছে রহস্যময় আলোকরশ্মির। এ ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যার পর শহরের জজকোর্ট এলাকা, মোস্তফাপুর, শিবচরসহ বিভিন্ন স্থানের মানুষ আকাশে এ আলোকরশ্মি দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে আকাশে হঠাৎ এ আলোকরশ্মি দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। এ সময় অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। প্রায় ১০ মিনিট পর, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে আলোকরশ্মিটি হঠাৎ মিলিয়ে যায়।

হঠাৎ এমন অদ্ভুত আলোর উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি কিছুটা আতঙ্কও ছড়িয়ে পড়ে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার ছবি ও ভিডিও শেয়ার করেন।

শিবচরের স্থানীয় বাসিন্দা মোহসীন হোসেন বলেন, ‘এমন আলোকরশ্মি দেখে আমরা আতঙ্কিত। পরে মোবাইলে ভিডিও করি। কিছুক্ষণ পরই এটি উধাও হয়ে যায়।’

শহরের জজকোর্ট এলাকার সেলিম মিয়া বলেন, ‘প্রায় পাঁচ থেকে সাত মিনিট আকাশে অদ্ভুত এ আলোকরশ্মি দেখা গেছে।’

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারীপুরে রেস্টুরেন্টের খাবার খেয়ে একই পরিবারের তিনজনসহ ১৬ জন হাসপাতালে ভর্তি

শখের নার্সারি এখন আয়ের উৎস, মৌসুমে ১০ লাখ টাকার আম বিক্রি কবির হোসেনের

মাদারীপুরে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন আটক

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ

প্রশান্তির খোঁজে পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড়