হোম > সারা দেশ > মাদারীপুর

ঘর থেকে বেরিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ মিলল ধানখেতে

মাদারীপুর প্রতিনিধি

কালকিনি থানা। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে ১০ দিন ধরে নিখোঁজ রুহুল আমিন ঘরামী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ হয়েছে। আজ সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জায়গির এলাকার একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, জায়গির এলাকার বাসিন্দা রুহুল আমিন ১০ দিন আগে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মিলছিল না। সোমবার সকালে স্থানীয় এক কৃষক ধানখেতে কাজ করতে গিয়ে রুহুল আমিনের লাশ দেখতে পান। খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা ছুটে আসেন। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে মর্গে পাঠায়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘হত্যাকাণ্ডের সূত্র উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাদারীপুরে রেস্টুরেন্টের খাবার খেয়ে একই পরিবারের তিনজনসহ ১৬ জন হাসপাতালে ভর্তি

শখের নার্সারি এখন আয়ের উৎস, মৌসুমে ১০ লাখ টাকার আম বিক্রি কবির হোসেনের

মাদারীপুরে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন আটক

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ

প্রশান্তির খোঁজে পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড়

শিবচরে পদ্মাপাড়ে লাগানো হচ্ছে ১৩০০ চারাগাছ