হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

মাদারীপুর প্রতিনিধি

দুর্ঘটনাস্থলে জব্দ করা মোটরসাইকেল ঘিরে আছে স্থানীয় জনতা। ছবি: সংগৃহীত

মাদারীপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১২ মে) রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী-কালীরবাজারের আলম মীরেরকান্দি এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা ব্যাপারী (৫৫) একই এলাকার মৃত আজিমউদ্দিন ব্যাপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন মোস্তফা ব্যাপারী। এ সময় পেছন দিক থেকে মাদারীপুরগামী একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।

মাদারীপুরের শ্রীনদী পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরে রেস্টুরেন্টের খাবার খেয়ে একই পরিবারের তিনজনসহ ১৬ জন হাসপাতালে ভর্তি

শখের নার্সারি এখন আয়ের উৎস, মৌসুমে ১০ লাখ টাকার আম বিক্রি কবির হোসেনের

মাদারীপুরে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন আটক

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ

প্রশান্তির খোঁজে পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড়

শিবচরে পদ্মাপাড়ে লাগানো হচ্ছে ১৩০০ চারাগাছ