হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

সবুজ মিয়া। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকার মিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সবুজ মিয়া মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট এলাকার সেলিম রেজার ছেলে।

কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে এক মেয়েকে মালয়েশিয়া নিয়ে যান সবুজ মিয়া। পরে সেখানে নিয়ে অনৈতিক কাজ করাতে বাধ্য করা হয়। দীর্ঘদিন সেখানে থেকে অন্যদের সহায়তায় দেশে ফিরে আসেন মেয়েটি। পরে ভুক্তভোগীর বোন বাদী হয়ে সবুজের বিরুদ্ধে গত ২৩ জুন মাদারীপুর আদালতে একটি মানব পাচার মামলা দায়ের করেন। শুনানি শেষে বিচারক অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি সবুজকে গ্রেপ্তার করে।

সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মানব পাচার, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, ধর্ষণসহ একাধিক মামলা আছে।

মাদারীপুরে রেস্টুরেন্টের খাবার খেয়ে একই পরিবারের তিনজনসহ ১৬ জন হাসপাতালে ভর্তি

শখের নার্সারি এখন আয়ের উৎস, মৌসুমে ১০ লাখ টাকার আম বিক্রি কবির হোসেনের

মাদারীপুরে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন আটক

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ

প্রশান্তির খোঁজে পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড়

শিবচরে পদ্মাপাড়ে লাগানো হচ্ছে ১৩০০ চারাগাছ