হোম > সারা দেশ > মাদারীপুর

নিরাপত্তা নিশ্চিতে বাংলাবাজার রুটে নৌ চলাচল বন্ধ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

নিরাপত্তা নিশ্চিতে নির্ধারিত সময়ের আগেই বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ, স্পিডবোটসহ যাত্রীবাহী সব নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আক্তার হোসেন বলেন, ‘শনিবার প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফের নির্দেশে আজ শুক্রবার সকাল থেকেই সব নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের বিকল্প নৌরুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।’

সকালে বাংলাবাজার লঞ্চ ও স্পিডবোট ঘাটে ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। নৌযান বন্ধ থাকায় অনেককে ফিরে যেতে দেখা গেছে। এদিকে বাংলাবাজার ঘাটে গণপরিবহন প্রবেশও বন্ধ করা হয়েছে। 

ঢাকাগামী যাত্রী মো. রাকিব বলেন, ‘আজ সন্ধ্যা থেকে নৌচলাচল বন্ধ হওয়ার খবর পেয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলাম, কিন্তু ঘাটে এসে দেখি সকাল থেকেই সব বন্ধ। তাই বাড়ি ফিরে যাচ্ছি। রোববার সেতুর ওপর দিয়েই পাড় হব ইনশা আল্লাহ।’ 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন আরও বলেন, ‘এসএসএফের নির্দেশনায় সকালেই বন্ধ রাখা হয়েছে নৌ চলাচল। জনসভা শেষে নৌ চলাচল শুরু করার নির্দেশনা রয়েছে। তবে সেতু চালু হলে আর নৌপথে যাত্রীদের আসার দরকার হবে না।’ 

সড়কে মিলল ৩২ কেজির ওজনের কচ্ছপ, নদীতে অবমুক্ত

সুদের টাকা না পেয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

শিবচরে খামারে আগুন, পুড়ে মারা গেছে ৭ গরু

শিবচরে এক্সপ্রেসওয়েতে পরিবহনে বাড়তি ভাড়া বন্ধে এমপি হানজালার অভিযান

মাদারীপুরে এমপিকে সঙ্গে নিয়ে বাজারে ভোক্তা অধিকারের অভিযান

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ৪ ঘণ্টা সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মাদারীপুর: দেড় বছর থমকে ৮ কোটির সেতু নির্মাণ

মাত্র ৩৮৫ ভোটে বিজয়ী হয়ে রিকশার চমক