হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত ২

মাদারীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

মাদারীপুরে বজ্রপাতে জিসান খান (১১) নামের এক শিশু মারা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। সদর উপজেলার ক্রোপচর এলাকায় আজ সোমবার বিকেলে গরুর হাটে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া জিসান খান মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম ছিলারচর গ্রামের আইয়ুব খানের ছেলে। আহতরা হলেন একই এলাকার দাদন খানের ছেলে হিমেল খান (২১) ও লতিফ খানের ছেলে বাবুল খান।

পুলিশ ও হাসপাতাল সূত্র বলেছে, বিকেলে ট্রাকে করে গরু বিক্রি করতে ক্রোপচর গরুর হাটে যাচ্ছিলেন তাঁরা। পথে ভারী বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে ট্রাকটির ওপর বজ্রপাত হয়। এতে জিসান, হিমেল ও বাবুল গুরুতর আহত হন। স্থানীয়রা তিনজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত হিমেল খান ও বাবুল খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা চলছে।

মাদারীপুরে রেস্টুরেন্টের খাবার খেয়ে একই পরিবারের তিনজনসহ ১৬ জন হাসপাতালে ভর্তি

শখের নার্সারি এখন আয়ের উৎস, মৌসুমে ১০ লাখ টাকার আম বিক্রি কবির হোসেনের

মাদারীপুরে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন আটক

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ

প্রশান্তির খোঁজে পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড়

শিবচরে পদ্মাপাড়ে লাগানো হচ্ছে ১৩০০ চারাগাছ