হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরের নিজ গ্রামে বৃষ্টির মরদেহের অপেক্ষায় শোকাহত সবাই

মাদারীপুর প্রতিনিধি

নাহিদা সুলতানা বৃষ্টি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অপেক্ষায় শোকাহত গ্রামবাসী। শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে মরদেহ নিজ গ্রামে পৌঁছানোর কথা রয়েছে। তাই সকাল থেকেই নিহত বৃষ্টির গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে সবাই ভিড় করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে বৃষ্টির মরদেহ পাঠানো হয়। আজ শনিবার সকালে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছায়। এরপর মরদেহ নিজ গ্রামে নিয়ে আসা হবে। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত নাহিদা সুলতানা বৃষ্টি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের জহির উদ্দিন আকনের মেয়ে। মা আলভী বেগম। বৃষ্টি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিয়ায় (ইউএসএফ) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি পড়ছিলেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বাবা জহির উদ্দিন আকন বহু বছর ধরে ঢাকার মিরপুরে থাকেন। বিভিন্ন অনুষ্ঠান ও ঈদুল আজহার সময় সবাই গ্রামের বাড়িতে আসতেন। বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রকৌশলী।

নিহতের বাবা জহির উদ্দিন আকন বলেন, ‘২০২৫ সালের ১২ আগস্ট উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যায় বৃষ্টি। ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। সব শেষ গত ১৬ এপ্রিল বৃষ্টির সঙ্গে আমাদের কথা হয়। এর পর থেকেই বৃষ্টি নিখোঁজ। পরে আমরা বৃষ্টি ও তার সহপাঠীর মৃত্যুর খবর পাই। শনিবার সকালে বাংলাদেশের বিমানবন্দরে লাশটি পৌঁছানোর পর বাড়িতে বৃষ্টিকে নিয়ে আসা হবে। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বৃষ্টিকে দাফন করা হবে।’

মাদারীপুরে রেস্টুরেন্টের খাবার খেয়ে একই পরিবারের তিনজনসহ ১৬ জন হাসপাতালে ভর্তি

শখের নার্সারি এখন আয়ের উৎস, মৌসুমে ১০ লাখ টাকার আম বিক্রি কবির হোসেনের

মাদারীপুরে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন আটক

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ

প্রশান্তির খোঁজে পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড়

শিবচরে পদ্মাপাড়ে লাগানো হচ্ছে ১৩০০ চারাগাছ