হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইমাম নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাঁশকান্দি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হন। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাঁশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান ওই এলাকার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রামের একটি মসজিদে ইমামতি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে আব্দুর রহমান মোটরসাইকেলে করে ফজরের নামাজের ইমামতি করতে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারীপুরে রেস্টুরেন্টের খাবার খেয়ে একই পরিবারের তিনজনসহ ১৬ জন হাসপাতালে ভর্তি

শখের নার্সারি এখন আয়ের উৎস, মৌসুমে ১০ লাখ টাকার আম বিক্রি কবির হোসেনের

মাদারীপুরে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন আটক

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ

প্রশান্তির খোঁজে পদ্মাপাড়ে দর্শনার্থীদের ভিড়