হোম > সারা দেশ > লালমনিরহাট

কালীগঞ্জে দুই ইটভাটাকে জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

লালমনিরহাট প্রতিনিধি 

কালীগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে আজ অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (৬ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

পরিবেশ অধিদপ্তরের লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, লালমনিরহাটের পাঁচটি উপজেলায় মোট ৪৮টি ভাটায় ইট পোড়ানো হচ্ছে। যার মধ্যে ২১টির কাগজপত্র সঠিক থাকলেও ২৭টির বৈধ কোনো কাগজপত্র নেই। অবৈধ ২৭টির মধ্যে ১৭টি ভাটা হাইকোর্টের স্টে অর্ডারমূলে কার্যক্রম পরিচালনা করছে। অন্য ১০টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে জেলা পুলিশ, র‍্যাব-১৩ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার গোড়ল ইউনিয়নের মেসার্স জিএ ব্রিকসকে ৫ লাখ টাকা ও মেসার্স এস এ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। পাশাপাশি ভাটাগুলোর কিলন ভেঙে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন আদালত। বৈরী আবহাওয়ার কারণে অন্যগুলোতে অভিযান চালাতে পারেননি ভ্রাম্যমাণ আদালত।

এ সময় লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় ও পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান উপস্থিত ছিলেন। পরিবেশদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজন কুমার রায়।

আদিতমারীতে লাদেন হত্যা মামলায় বাবা-ছেলের আত্মসমর্পণ

হাতীবান্ধায় পুশ ইন ঠেকাল বিজিবি, পিছু হটল বিএসএফ

‘গাঁজাখোর’ বলার অভিযোগে কিশোরকে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে তুচ্ছ ঘটনার জেরে তরুণকে হত্যার অভিযোগ

ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

এবার মানসিক ভারসাম্যহীন যুবককে পুশ ইনের চেষ্টা বিএসএফের

পুশ ইনের চেষ্টা ব্যর্থ: লালমনিরহাটের চার সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমনিরহাটের ৪ সীমান্তেও পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশ ইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর পরিকল্পনা সরকারের: স্থলবন্দর চেয়ারম্যান