হোম > সারা দেশ > লালমনিরহাট

হেরোইনসহ ছাত্রদল নেতা পুলিশের হাতে ধরা

লালমনিরহাট প্রতিনিধি 

হেরোইনসহ আটক ছাত্রদল নেতা রবিউল ইসলাম। সদর থানার হাজতখানা থেকে ছবিটি তোলা। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে হেরোইনসহ ছাত্রদল নেতা রবিউল ইসলামকে (৩০) আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল শুক্রবার রাতে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক ছাত্রদল নেতা রবিউল ইসলাম একই এলাকার আফসার আলী মণ্ডলের ছেলে এবং পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি।

এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী আজকের পত্রিকাকে জানান, রাতের অন্ধকারে নির্জন স্থানে বসে চার-পাঁচজন যুবক হেরোইন সেবন করছিলেন—এমন গোপন খবরে খোড়াগাছ এলাকায় অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও রবিউল ইসলামকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আট পুরিয়া হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আদিতমারীতে লাদেন হত্যা মামলায় বাবা-ছেলের আত্মসমর্পণ

হাতীবান্ধায় পুশ ইন ঠেকাল বিজিবি, পিছু হটল বিএসএফ

‘গাঁজাখোর’ বলার অভিযোগে কিশোরকে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে তুচ্ছ ঘটনার জেরে তরুণকে হত্যার অভিযোগ

ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

এবার মানসিক ভারসাম্যহীন যুবককে পুশ ইনের চেষ্টা বিএসএফের

পুশ ইনের চেষ্টা ব্যর্থ: লালমনিরহাটের চার সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমনিরহাটের ৪ সীমান্তেও পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশ ইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর পরিকল্পনা সরকারের: স্থলবন্দর চেয়ারম্যান