হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কমলনগরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

নুর আলম । ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের তিন দিন পর নুর আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার মাতাব্বর হাট মেঘনার তীর রক্ষা বাঁধের ব্লকের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে কমলনগর থানাকে খবর দেন। পুলিশ এসে ব্লক সরিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

স্থানীয় সূত্র জানায়, নুর আলম সাহেবের হাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বশির আহমেদের ছেলে। তিনি দুই সন্তানের বাবা। নদী বাঁধ প্রকল্পে বালু ভরাটের কাজ করতেন। গত শুক্রবার রাত ৯টার দিকে মাতাব্বর হাট বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দিলেও আর বাড়ি ফেরেননি। তাঁর পরিবার সব স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও না পেয়ে শনিবার কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, নিখোঁজের তিন দিন পর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনের জন্য তদন্ত চলছে।

লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কমলনগরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, সরেজমিনে মিলল না সত্যতা

উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সৌদি আরবে ২ বাংলাদেশি নিহত

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে এনসিপি নেতাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব, কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

চামড়া বিক্রি হচ্ছে না, মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী এবং মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ঘর থেকে হারিয়ে গেল শিশু, পরে খালে মিলল লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের প্রবাসী যুবক নিহত

বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ