হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী এবং মশাল মিছিলের ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী এবং মশাল মিছিলের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার পাটোয়ারীরহাট ইউনিয়নের একটি কক্ষে গোপনে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে পাটোয়ারীরহাট ইউনিয়ন ছাত্রলীগ। অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। রাত ১১টার দিকে অনুষ্ঠানের একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হারুন অর রশীদ চৌধুরী। এরপর রাত ১টার দিকে আরেকটি ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে দেখা যায় ৩ নম্বর চরলরেঞ্চ ইউনিয়ন ছাত্রলীগ মশাল মিছিল বের করেছে। ভিডিও দুটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। বিষয়টি নিয়ে মন্তব্য জানতে ছাত্রলীগ নেতাদের একাধিকবার ফোন করা হলেও কেউ সাড়া দেননি।

কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক রয়েছে।

লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কমলনগরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, সরেজমিনে মিলল না সত্যতা

উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সৌদি আরবে ২ বাংলাদেশি নিহত

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে এনসিপি নেতাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব, কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

চামড়া বিক্রি হচ্ছে না, মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

ঘর থেকে হারিয়ে গেল শিশু, পরে খালে মিলল লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের প্রবাসী যুবক নিহত

বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট, বড় গরু নিয়ে বিপাকে ব্যাপারীরা