হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে মাছঘাটের আধিপত্য নিয়ে দুই গ্রুপের মারামারি, আহত ৭

লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি 

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে মাছঘাটের আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরের দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সাজু মোল্লার মাছঘাট এলাকায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে রাব্বি (২২), ফরহাদ হোসেন (২৭), সুমন হোসেন (৩০) ও দেলোয়ার হোসেনকে (৩২) রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক শফি সরদার ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপির সহসভাপতি ফারুক সরদারদের মধ্যে মাছঘাট নিয়ে বিরোধ ছিল।

এই বিরোধ নিয়ে শনিবার সকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি নেতা শফি উদ্দিন অভিযোগ করেন, একই ইউনিয়নের বিএনপি নেতা ফারুক সরদার, যুবদল নেতা আবুল কালাম আজাদ ও তারেক সরদারের নেতৃত্বে শতাধিক বহিরাগত লোক মাছঘাট দখলের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এতে রাব্বি, ফরহাদ হোসেনসহ অন্তত আটজন আহত হন।

তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ফারুক সরদার বলেন, ‘১৭ বছর ধরে আমি ও কয়েকজন মিলে যৌথভাবে ঘাট পরিচালনা করে আসছি। আজকের ঘটনায় তারা নিজেদের মধ্যে মারামারি করেছে। পরে আমাদের ওপরও হামলা চালানো হয়। এতে আমাদের পক্ষের দেলোয়ার হোসেন ও সুমন আহত হয়েছেন।’

লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কমলনগরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, সরেজমিনে মিলল না সত্যতা

উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সৌদি আরবে ২ বাংলাদেশি নিহত

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে এনসিপি নেতাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব, কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

চামড়া বিক্রি হচ্ছে না, মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী এবং মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ঘর থেকে হারিয়ে গেল শিশু, পরে খালে মিলল লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের প্রবাসী যুবক নিহত

বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ