হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

হাত বেঁধে পেটানো সরদারের বিরুদ্ধে মামলা করলেন সেই শ্রমিক

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

নির্যাতের শিকার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাদামতলী এলাকার বাসিন্দা কালু মিয়া (৪০)। ছবি: ভিডিও থেকে

‎লক্ষ্মীপুরের কমলনগরে মো. কালু নামের এক ইটভাটার শ্রমিককে হাত বেঁধে নির্যাতনের ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা করেছেন। গতকাল শুক্রবার রাতে কমলনগর থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত ইটভাটার সরদার মো. ইসমাইল হোসেনসহ তাঁর চার-পাঁচজন সহযোগীকে আসামি করা হয়েছে।

মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।

‎এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চুঙ্গার গুড়া এলাকায় নির্যাতনের শিকার হন ইটভাটার শ্রমিক কালু। শুক্রবার রাতে নির্যাতনের একটি  ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাসহ নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়।

জানা যায়, ভুক্তভোগী কালু একই উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরবসু বাদামতলী এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। অভিযুক্ত ইটভাটার সরদার ইসমাইল হোসেন তোরাবগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনির মাঝির ছেলে।

‎সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৬ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালু নামের ওই শ্রমিকের দুই হাত ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা। ইসমাইল মাঝি একটি লাঠি হাতে ওই শ্রমিককে পেটাচ্ছেন। এ সময় শ্রমিককে উদ্দেশ করে তিনি অকথ্য ভাষায় গালাগাল করছেন এবং পেটানোর মাঝেমধ্যে কালুকে তার মতো ব্রিকফিল্ড থেকে কেউ যেন না পালায়, এ জন্য বারবার ওয়াদা করানো হয়।

‎এর আগে ইটভাটার সরদার মো. ইসমাইল হোসেন মোবাইল ফোনে জানিয়েছিলেন, তিনি ইটভাটায় শ্রমিক সরবরাহ করেন। শ্রমিক কালু গত বছর তাঁর কাছ থেকে কাজের জন্য টাকা নিয়ে ইটভাটা থেকে পালিয়ে আসেন। ভুক্তভোগী শ্রমিক কালু সেই ঘটনার জন্য ক্ষমা চেয়ে এ বছর আবারও কাজের জন্য প্রায় ১ লাখ টাকা নেন এবং চট্টগ্রামের এক ফিল্ডে কাজে যান। গত রমজান মাসের ১৫ তারিখে অন্য শ্রমিকেরা কালুকে তাঁদের খাবার কেনার জন্য বাজারে পাঠালে সেই টাকা নিয়ে পালিয়ে আসেন কালু।

অভিযুক্ত ইসমাইল হোসেনের দাবি, আর কোনো শ্রমিক যেন ভাটা থেকে না এভাবে না পালায়, তাই অন্য শ্রমিকদের ভয়ভীতি দেখানোর জন্য শুকনা লাঠি দিয়ে তিনি দু-একবার পিটিয়েছেন।

ইসমাইল হোসেন বলেন, ‘ভিডিওটি চট্টগ্রাম ইটভাটায় শ্রমিকদের কাছে পাঠাই। ওখান থেকে কারা যেন ভিডিওটি সাংবাদিকদের কাছে পাঠিয়েছে।’

‎এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ‎কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) সাফায়াত হোসেন বলেন, ‘এই ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেছেন। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’

লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কমলনগরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, সরেজমিনে মিলল না সত্যতা

উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সৌদি আরবে ২ বাংলাদেশি নিহত

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে এনসিপি নেতাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব, কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

চামড়া বিক্রি হচ্ছে না, মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী এবং মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ঘর থেকে হারিয়ে গেল শিশু, পরে খালে মিলল লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের প্রবাসী যুবক নিহত

বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ