হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে কিশোর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

মো. রাজিব। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ অটোরিকশাচালক মো. রাজিবের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট-সংলগ্ন একটি বাগান থেকে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, রাজিবের মাথায় আঘাতের চিহ্ন আছে।

নিহত রাজিব দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লার স্টেশন এলাকার অটোচালক মো. মোস্তফার ছেলে।

গতকাল শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে রাজিব বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। অটোরিকশাটি রাস্তার পাশে পাওয়া যায়। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

নিহত ব্যক্তির বাবা অটোরিকশাচালক মো. মোস্তফা বলেন, ‘রাত প্রায় ৩টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা মোবাইল ফোনে কল দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দেওয়ায় আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। কিশোরের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কমলনগরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, সরেজমিনে মিলল না সত্যতা

উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সৌদি আরবে ২ বাংলাদেশি নিহত

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে এনসিপি নেতাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব, কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

চামড়া বিক্রি হচ্ছে না, মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী এবং মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ঘর থেকে হারিয়ে গেল শিশু, পরে খালে মিলল লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের প্রবাসী যুবক নিহত

বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ