হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

ঘূর্ণিঝড় সিত্রাং: ৩৮ দিনেও খোঁজ মেলেনি সেই জেলেদের

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের রাতে মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ হন ১০ জন জেলে। এঁদের মধ্যে সাতজন বাড়ি ফিরে এলেও নিখোঁজ হন তিন জেলে। দুর্ঘটনার ৩৮ দিন পেরিয়ে গেলেও আজও সন্ধান মেলেনি তাঁদের। জীবিত কিংবা মৃত একটি নিশ্চিত খবরের আশায় আজও স্বজনেরা ছুটে বেড়াচ্ছেন নানা জায়গায়।

এখনো নিখোঁজ রয়েছেন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের আবুল কাশেম ব্যাপারীর ছেলে লিটন ব্যাপারী (৩৫), আব্দুর রব ব্যাপারীর ছেলে শিপন ব্যাপারী (২৩) ও রব সরদারের ছেলে সুজন সরদার (২৫)। 

অন্যদিকে নিখোঁজ লিটন ব্যাপারীর বাবা আবুল কাশেম ব্যাপারী বাদী হয়ে সম্প্রতি লক্ষ্মীপুর আদালতে মহাজন রাসেল ব্যাপারী (৩৫), তাঁর বড় ভাই জুলহাস ব্যাপারী (৪৫) ও তাঁর বাবা খালেক ব্যাপারীকে (৫৫) আসামি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পূর্ব বিরোধের জেরে লিটনকে গভীর নদীতে ফেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে। 

নিখোঁজ সুজনের স্ত্রী সন্তানসম্ভবা সুবর্ণা আক্তার বলেন, ‘পেডের দায়ে বেশি মাছ পাওনের আশায় আমার বেডায় গাঙগো গিয়া আর আহে নাই। কিন্তুক আমার পেডের পোলাপাইন অইলে হেয় বাপ ছাড়া থাকব কেমতে!’ 

নৌকার মালিক রাসেল ব্যাপারীর বাবা খালেক ব্যাপারী বলেন, ‘আমরা তিনজনের সন্ধান পেতে সব রকম চেষ্টাই করেছি। এখনো খোঁজ নিতেছি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’ 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘জেলে নিখোঁজের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’ 

লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কমলনগরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, সরেজমিনে মিলল না সত্যতা

উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সৌদি আরবে ২ বাংলাদেশি নিহত

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে এনসিপি নেতাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব, কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

চামড়া বিক্রি হচ্ছে না, মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী এবং মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ঘর থেকে হারিয়ে গেল শিশু, পরে খালে মিলল লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের প্রবাসী যুবক নিহত

বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ