হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের প্রবাসী যুবক নিহত

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

মাহাদি রাজ শুভ। ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নামে লক্ষ্মীপুরের কমলনগরের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত শুভ উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ দুলালের ছেলে। সৌদি আরবে অবস্থানরত শুভর সহকর্মী আরাফাত হোসেন রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাহাদি রাজ শুভ গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে মোটরসাইকেল নিয়ে ফুড ডেলিভারির কাজে বের হন। তবে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। এ সময় ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রাতে সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শুভ। বর্তমানে তাঁর মরদেহ সৌদি আরবের কিং সৌদি হাসপাতালে রাখা আছে বলে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে দ্বিতীয় দফায় সৌদি আরবে যান শুভ। তাঁর বাবা মুহাম্মদ দুলালও একজন প্রবাসী। এদিকে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কমলনগরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, সরেজমিনে মিলল না সত্যতা

উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সৌদি আরবে ২ বাংলাদেশি নিহত

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে এনসিপি নেতাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব, কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

চামড়া বিক্রি হচ্ছে না, মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী এবং মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ঘর থেকে হারিয়ে গেল শিশু, পরে খালে মিলল লাশ

বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট, বড় গরু নিয়ে বিপাকে ব্যাপারীরা