হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

ঘর থেকে হারিয়ে গেল শিশু, পরে খালে মিলল লাশ

লক্ষ্মীপুর প্রতিনিধি

ফারাবি হোসেন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে খাল থেকে ফারাবি হোসেন (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের নয়ারহাট এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফারাবি কেরোয়া ইউনিয়নের জোড়পোল এলাকার মো. ফিরোজের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না।

স্বজনেরা জানান, বৃহস্পতিবার বিকেলে ঘর থেকে ফারাবি হারিয়ে যায়। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে খালে তার লাশ পাওয়া গেছে।

শিশুটির বাবা ফিরোজ বলেন, ‘আমার ছেলের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাকে কে মারল বা কীভাবে তার মৃত্যু হলো, কিছুই বুঝতে পারছি না।’

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি কীভাবে মারা গেল, তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে বলা যাবে।’

লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কমলনগরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, সরেজমিনে মিলল না সত্যতা

উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সৌদি আরবে ২ বাংলাদেশি নিহত

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে এনসিপি নেতাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব, কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

চামড়া বিক্রি হচ্ছে না, মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী এবং মশাল মিছিলের ভিডিও ভাইরাল

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের প্রবাসী যুবক নিহত

বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট, বড় গরু নিয়ে বিপাকে ব্যাপারীরা