হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হলেন উপদেষ্টা মাহফুজের বাবা

লক্ষ্মীপুর প্রতিনিধি

আজিজুর রহমান বাচ্চু। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান বাচ্চু। এর আগে তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।

বিএনপি সূত্র জানায়, ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. অলি উল্যা। সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ হয়। এতে ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম প্রমূখ।

লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদ উদ্‌যাপন

ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

মালদ্বীপে অগ্নিকাণ্ড: নিহত তাজউদ্দিনের লক্ষ্মীপুরের বাড়িতে মাতম

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ তিন ডাকাত গ্রেপ্তার

অটোরিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

অটোরিকশা চুরি: আটক ৪ জনকে ঘিরে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২৫

লক্ষ্মীপুর বার সমিতির নির্বাচনে বিএনপি ৬, আ.লীগ ৮

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

লক্ষ্মীপুরে ৫ টাকা নিয়ে বিরোধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁদাবাজির অভিযোগে দলীয় ৩ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা