হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে শ্যালকের হাতে ভগ্নিপতি খুন

জয়পুরহাট প্রতিনিধি

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের কালাই উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক জমিজমা নিয়ে সাইফুল ইসলামের সঙ্গে তাঁর শ্যালক জুয়েল হোসেনের (৪০) বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জুয়েল ছুরি দিয়ে সাইফুলের পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ফুফাতো ভাই আলমগীর হোসেন বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর বিচার চাই।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ জয়পুরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জয়পুরহাটে শ্বাসরোধে নারীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

জয়পুরহাটে টিসিবির ডিলারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, ১২ বস্তা পণ্য জব্দ

ভাষা আন্দোলন থেকে চব্বিশের গণ-অভ্যুত্থান—সবই ছিল ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ভটভটি উল্টে প্রাণ গেল ভাঙারি ব্যবসায়ীর

জয়পুরহাটের দুই আসনে প্রধান দুই রাজনৈতিক শক্তির ওপরই ছিল ভোটারদের আস্থা

জয়পুরহাটে এক আসনে দাঁড়িপাল্লা, অন্যটিতে ধানের শীষ

জয়পুরহাট-১ ও ২ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতি ভোটারদের সংশয়

জয়পুরহাটে এনসিপির ‘প্রচারণা ক্যারাভান’-এর যাত্রা শুরু, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বার্তা

জয়পুরহাটের ক্ষেতলাল: গভীর নলকূপ চালু হয়নি ১৮ বছরেও

আক্কেলপুর পৌরসভা: অনুমোদনহীন সামগ্রীতে কাজ, নজরদারি নেই