হোম > সারা দেশ > ঝালকাঠি

দেশে নতুন ফ্যাসিস্টের উত্থান ঘটেছে: ফয়জুল করীম

ঝালকাঠি প্রতিনিধি  

ঝালকাঠিতে ইসলামী যুব আন্দোলনের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘এক ফ্যাসিস্ট দূর হয়েছে, দেশে আবার নতুন ফ্যাসিস্টের উত্থান ঘটেছে।’

আজ শুক্রবার ঝালকাঠির রাজাপুর উপজেলা মার্কেট চত্বরে ইসলামী যুব আন্দোলনের তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

মুফতি ফয়জুল করীম বলেন, ‘২৪-এর জুলাই-আগস্টের আন্দোলনে আমরাই রাজপথে ছিলাম, ট্যাংক আর গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি। যারা দেশের বাইরে আছে বা রাজপথে ছিল না, তারা দেশের জন্য একই রকম মায়া অনুভব করতে পারে না। ছাত্র-জনতার আন্দোলনের কারণেই একটি ফ্যাসিস্ট শাসন দূর হয়েছে; কিন্তু দেশে আবার নতুন ফ্যাসিস্টের উত্থান ঘটেছে।’

সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘চাঁদা না পাওয়ায় নারী নির্যাতনের মতো ন্যক্কারজনক পরিস্থিতি দেশে সৃষ্টি হয়েছে।’ তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আপনাদের নৌকা, ধান—সবই দেখেছেন। এবার আমাদেরও সুযোগ দিন।’

সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল আমিন। উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা কারি ইব্রাহিম আল হাদী।

রাজাপুরে আগুনে পুড়ল কাপড়ের দোকান

ঐতিহ্য রক্ষার দাবিতে প্রতিবাদের মুখে ঝালকাঠির বারোচালা ভাঙা স্থগিত

ফেসবুক পোস্টে এনসিপি ঝালকাঠি আহ্বায়ক মাইনুল ইসলামের পদত্যাগের ঘোষণা

ঈদে কোটি টাকার গরু বিক্রির আশা গৃহবধূ ইলার

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ভেকুর ধাক্কায় ব্র্যাকের কর্মী নিহত

কাঠালিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, পুকুর থেকে মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

কলেজের অধ্যক্ষের ঘুষিতে ভাঙল কম্পিউটার অপারেটরের দাঁত

ঝালকাঠিতে লাশবাহী খাটিয়ায় পিকআপের ধাক্কায় আহত ৫, গাড়িতে আগুন