হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ ও তাঁর ভাই রংপুরে গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি  

গ্রেপ্তার শামীম আহমেদ ও মো. আরিফ হোসেন। ছবি: সংগৃহীত

রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ছয় ক্যান বিয়ারসহ ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী শামীম আহমেদ ওরফে ‘জর্দা শামীম’ (৫৫) ও তাঁর ছোট ভাই মো. আরিফ হোসেনকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে রংপুর কোতোয়ালি থানাধীন শাহী জর্দা কোম্পানি লিমিটেডের অফিসের পাশের শয়নকক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ছয় ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রংপুর জেলা পুলিশ সুপার মো. মোজাম্মেল হক।

গ্রেপ্তার শামীম আহমেদ ঝালকাঠি সদর উপজেলার পূর্ব কাঠপট্টি এলাকার মৃত হাজি শাহাবুদ্দিন মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার উত্তরা পূর্ব থানার সেক্টর-৬ এলাকায় বসবাস করেন। তিনি ঝালকাঠির শাহী জর্দা কোম্পানির মালিক এবং এলাকায় ‘জর্দা শামীম’ নামে পরিচিত। তাঁর সঙ্গে আটক হন ছোট ভাই মো. আরিফ হোসেন।

রংপুর ডিবি পুলিশের পরিদর্শক সোহেল রানা বলেন, আটকের পর দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সোহেল রানা আরও বলেন, শামীম আহমেদের বিরুদ্ধে আগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রামপুরা থানায় হত্যা ও হত্যাচেষ্টার মামলা এবং উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা, সংঘবদ্ধ হামলা ও গুরুতর আহত করার অভিযোগে একটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি এজাহারনামীয় পলাতক আসামি।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘শুনেছি তাঁরা দুই ভাই রংপুরে আটক হয়েছেন।’

রাজাপুরে আগুনে পুড়ল কাপড়ের দোকান

ঐতিহ্য রক্ষার দাবিতে প্রতিবাদের মুখে ঝালকাঠির বারোচালা ভাঙা স্থগিত

ফেসবুক পোস্টে এনসিপি ঝালকাঠি আহ্বায়ক মাইনুল ইসলামের পদত্যাগের ঘোষণা

ঈদে কোটি টাকার গরু বিক্রির আশা গৃহবধূ ইলার

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ভেকুর ধাক্কায় ব্র্যাকের কর্মী নিহত

কাঠালিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, পুকুর থেকে মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

কলেজের অধ্যক্ষের ঘুষিতে ভাঙল কম্পিউটার অপারেটরের দাঁত

ঝালকাঠিতে লাশবাহী খাটিয়ায় পিকআপের ধাক্কায় আহত ৫, গাড়িতে আগুন