হোম > সারা দেশ > ঝালকাঠি

মিথ্যা যৌন হয়রানির অভিযোগে কারাগারে পুত্রবধূ, জামিন পেলেন শ্বশুর

ঝালকাঠি, প্রতিনিধি

প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে শ্বশুরের বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযুক্ত শ্বশুর মো. নুরুল ইসলাম নুরু সরদারকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার (১৮ মে) দুপুরে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক নুরু সরদারের বিরুদ্ধে তাঁর ২৭ বছর বয়সী পুত্রবধূ নলছিটি থানায় একটি অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টার দিকে পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কক্ষে থাকা অবস্থায় শ্বশুর তাঁর কক্ষে প্রবেশ করে অনৈতিক আচরণের চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত কক্ষ থেকে বেরিয়ে যান। পরে বিষয়টি স্বামীকে জানিয়ে থানায় লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ নুরু সরদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

তবে মামলার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদনে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত বাদী পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং অভিযুক্ত নুরু সরদারের জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেন, অভিযোগ অসত্য প্রমাণিত হওয়ায় আদালত এই আদেশ দিয়েছেন।

রাজাপুরে আগুনে পুড়ল কাপড়ের দোকান

ঐতিহ্য রক্ষার দাবিতে প্রতিবাদের মুখে ঝালকাঠির বারোচালা ভাঙা স্থগিত

ফেসবুক পোস্টে এনসিপি ঝালকাঠি আহ্বায়ক মাইনুল ইসলামের পদত্যাগের ঘোষণা

ঈদে কোটি টাকার গরু বিক্রির আশা গৃহবধূ ইলার

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ভেকুর ধাক্কায় ব্র্যাকের কর্মী নিহত

কাঠালিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, পুকুর থেকে মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

কলেজের অধ্যক্ষের ঘুষিতে ভাঙল কম্পিউটার অপারেটরের দাঁত

ঝালকাঠিতে লাশবাহী খাটিয়ায় পিকআপের ধাক্কায় আহত ৫, গাড়িতে আগুন