হোম > সারা দেশ > ঝালকাঠি

চাকা ফেটে ট্রলি খাদে, চাপা পড়ে হেলপারের মৃত্যু

ঝালকাঠি, প্রতিনিধি

খাদে পড়ে গেছে ইটবোঝাই ট্রলি। ছবি; আজকের পত্রিকা

ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই ট্রলির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ সময় ট্রলি চালকের সহকারী (হেল্পার) চাপা পড়ে মারা গেছেন। নিহত তানভীর ইসলাম (১৮) ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ পিপলতা এলাকার মৃত আব্দুল হকের ছেলে। রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের গালুয়া বাজার-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইটবোঝাই তিন চাকার ট্রলি ভান্ডারিয়ার উদ্দেশে যাওয়ার পথে হঠাৎ সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রলির হেল্পার তানভীর ইসলাম ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।

দুর্ঘটনার পর ট্রলির চালক মো. শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে অন্য একটি ট্রলির চালক মো. সাব্বির স্থানীয় অন্যান্য ব্যক্তি ও ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যদের সহযোগিতায় আহত তানভীরকে উদ্ধার দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান, খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বর্তমানে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজাপুরে আগুনে পুড়ল কাপড়ের দোকান

ঐতিহ্য রক্ষার দাবিতে প্রতিবাদের মুখে ঝালকাঠির বারোচালা ভাঙা স্থগিত

ফেসবুক পোস্টে এনসিপি ঝালকাঠি আহ্বায়ক মাইনুল ইসলামের পদত্যাগের ঘোষণা

ঈদে কোটি টাকার গরু বিক্রির আশা গৃহবধূ ইলার

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ভেকুর ধাক্কায় ব্র্যাকের কর্মী নিহত

কাঠালিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, পুকুর থেকে মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

কলেজের অধ্যক্ষের ঘুষিতে ভাঙল কম্পিউটার অপারেটরের দাঁত

ঝালকাঠিতে লাশবাহী খাটিয়ায় পিকআপের ধাক্কায় আহত ৫, গাড়িতে আগুন