হোম > সারা দেশ > জামালপুর

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ফারুক হোসেন (২৮), মো. মনসুর আলী (২৫) ও মো. ফেরদৌস হোসেন (২০)। তাঁদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলার পাকুল্লা ভাঙ্গুনীঘাট এলাকায়। অপ্রাপ্তবয়স্ক আরেক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে অভিযোগ থেকে খালাস দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ভিন্ন ধারায় যাবজ্জীবন কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে। তবে রায় ঘোষণার সময় তাঁরা আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁরা পলাতক রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মামলা অভিযোগ থেকে জানা গেছে, ২০২৩ সালের ৭ জুলাই ভুক্তভোগী গৃহবধূ ও তাঁর স্বামী ব্যবসায়িক কাজে একটি বাড়িতে যান। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার সময় কয়েকজন তাঁদের পথ রোধ করেন। এ সময়ে গৃহবধূর স্বামীকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে ওই নারীকে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. ফজলুল হক বলেন, ‘দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত তিনজনকে যাবজ্জীবন ও একই সঙ্গে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। বর্তমানে দণ্ডপ্রাপ্ত তিন আসামিই পলাতক রয়েছেন’

জামালপুরে ইয়াবাসহ ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

থানার প্রবেশপথে জলাবদ্ধতায় ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১২ শ্রমিক আহত

অবশেষে ইসলামপুরে দুস্থদের মাঝে বিনা মূল্যের চাল বিতরণ শুরু

ইসলামপুরে নির্ধারিত দিনে ভিজিএফ চাল বিতরণ হয়নি, দুস্থদের মধ্যে ক্ষোভ

ভিজিএফ কার্ডের ভাগ না পাওয়ায় বকশীগঞ্জে ইউপি প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

জামালপুরে ছোট ভাইয়ের হাতে যুবক খুন

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

জামালপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল চাচা-ভাতিজার

অবশেষে ইসলামপুরে ভিজিএফ কার্ড বরাদ্দ বেড়েছে