হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ডাকাত দলের হামলায় নারী নিহত, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার পিরুজালী মধ্যপাড়া গ্রামে ডাকাতির শিকার আনিছুর রহমানের বাড়ি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের পিরুজালী মধ্যপাড়ায় ডাকাত দলের হামলায় আছমা আক্তার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত আছমা আক্তার পিরুজালী মধ্যপাড়া গ্রামের মো. আনিছুর রহমানের স্ত্রী। এ সময় ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিন-চারজনের ডাকাত দল বাড়িতে হামলা চালায়। তারা হুমকি দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ওই সময় আছমা আক্তার ডাকাতদের বাধা দিতে গেলে তাঁর গলায় গামছা পেঁচিয়ে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে ডাকাতেরা লুটপাট শেষে পালিয়ে যায়।

নিহতের পুত্রবধূ আরিফা আক্তার জানান, ডাকাতেরা তাঁদের চোখের সামনে সবকিছু লুটপাট করে। তাঁদের মারধর করা হয়, একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। নিহতের ছেলে নাজমুস সাকিব জানিয়েছেন, সকালে বাড়িতে এসে মায়ের মরদেহ দেখেন তিনি। পরে স্ত্রী আরিফাকে হাসপাতালে নিয়ে গেলে জ্ঞান ফেরার পর পুরো ঘটনা জানতে পারেন।

নিহতের স্বামী আনিছুর রহমান বলেন, ঘরে রাখা সাড়ে তিন লাখ টাকা ও স্বর্ণালংকার ডাকাতেরা লুট করে নিয়ে গেছে।

জয়দেবপুর থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কর জানান, ডাকাতির ঘটনা তদন্তাধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শ্রীপুরে চীনা চাষির খেতে ১ ফুট লম্বা মরিচ

ঝড়ে ঘরের চালের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

অটোপাসের দাবিতে বিক্ষোভ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্তা

ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

শ্রীপুরে আগুনে পুড়ল পোশাকশ্রমিকদের ১৮ ঘর

টঙ্গীতে বহুতল ভবনে আগুন

টিকার কোনো ঘাটতি হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশুপুত্রকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ

শ্রীপুরে কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ করে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় স্ত্রীর আত্মসমর্পণ