হোম > সারা দেশ > গাজীপুর

‎গণপিটুনিতে ‘ছিনতাইকারীর’ মৃত্যু, গায়ে লবণ ছিটিয়ে উল্লাস

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে এলাকাবাসীর পিটুনিতে অজ্ঞাতনামা (৩৫) এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। ‎থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

‎পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দুজন যুবক টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী তাঁদের একজনকে আটক করলেও অপরজন কৌশলে পালিয়ে যান। পরে এলাকাবাসী আটক যুবকের হাত-পা রশি দিয়ে বেঁধে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

একপর্যায়ে ছিনতাইকারী অভিযোগে মৃত যুবকের গায়ে লবণ দিয়ে উল্লাস করতে দেখা গেছে। পরে মরদেহটি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

‎স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, টঙ্গীর স্টেশন রোড এলাকায় দৈনিক ২০টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুজন যুবক বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী তাঁদের আটক করলেও একজন পালিয়ে যান। পরে আটক অপরজনকে পিটুনি দেওয়া হয়। তাঁর মৃত্যুর পর এলাকাবাসী শরীরে লবণ ছিটিয়ে দেন।

এ বিষয়ে ‎টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, মৃত ওই যুবকের নাম-পরিচয় শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

শ্রীপুরে আসামি গ্রেপ্তার অভিযানে হামলা, দুই থানার ১১ পুলিশ আহত

শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, পুড়ল যাত্রীবাহী বাস

কালিয়াকৈরে খোলা ম্যানহোলে পড়ে অজ্ঞাতনামা শিশুর মৃত্যু

টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে রহস্যময় আগুন

স্ট্যান্ডে চাঁদার দাবিতে সিএনজি অটোচালককে মারধর, সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ও তাঁর পরিবারের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

টঙ্গী হোটেলকক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার