হোম > সারা দেশ > গাজীপুর

অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্লগার ফারাবী জামিনে মুক্ত

গাজীপুর প্রতিনিধি

শফিউর রহমান ফারাবী। ছবি: সংগৃহীত

লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্লগার শফিউর রহমান ফারাবী জামিনে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

কাশিমপুর কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালত থেকে তাঁর (ফারাবী) জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তিনি অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।’

জানা গেছে, লেখক ও ব্লগার অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রে থাকতেন। দেশে আসার পর ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা গুরুতর আহত হন। পরে অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। গত ২০১৫ সালের ২ মার্চ সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শফিউর রহমান ফারাবীকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা।

মাদক কারবারে বাধা দেওয়ায় রাজমিস্ত্রিকে মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শ্রীপুরে আসামি গ্রেপ্তার অভিযানে হামলা, দুই থানার ১১ পুলিশ আহত

শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, পুড়ল যাত্রীবাহী বাস

কালিয়াকৈরে খোলা ম্যানহোলে পড়ে অজ্ঞাতনামা শিশুর মৃত্যু

টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে রহস্যময় আগুন

স্ট্যান্ডে চাঁদার দাবিতে সিএনজি অটোচালককে মারধর, সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ও তাঁর পরিবারের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ