হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় ‘ডাইরেক্ট স্পোর্টস অ্যান্ড লেজারওয়্যার (বিডি) লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (৭ জানুয়ারি) সকালে কারখানার প্রধান ফটকে এ-সংক্রান্ত নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে তাঁরা বকেয়া পাওনা ও কারখানা পুনরায় চালুর দাবিতে অবস্থান নেন।

গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন কামারগাঁও (করমতলা) এলাকায় অবস্থিত বিজিএমইএ সদস্যভুক্ত এই কারখানায় প্রায় ২০০ জন শ্রমিক কর্মরত আছেন। এখানে মূলত বিভিন্ন ধরনের খেলার পোশাক তৈরি করা হয়।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গত কয়েক মাস ধরে কোনো নোটিশ ছাড়াই প্রতি মাসে ৩-৪ জন করে শ্রমিক ছাঁটাই করা হচ্ছিল। এ নিয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছিল। সবশেষ তিন দিন আগে আরও তিনজনকে ছাঁটাই করা হলে শ্রমিকেরা মালিকপক্ষের সঙ্গে আলোচনার দাবি জানান। ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ মালিকের সঙ্গে বৈঠকের আশ্বাস দিলেও সকালে এসে তাঁরা কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। শ্রমিকদের দাবি, কারখানা বন্ধ হলেও তাঁদের আইনগত পাওনাদি দ্রুত পরিশোধ করতে হবে।

কারখানার প্রধান ফটকে টাঙানো নোটিশে উল্লেখ করা হয়, ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত শ্রমিকদের একাংশ অবৈধভাবে কাজ বন্ধ রেখে কারখানার ভেতর বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বারবার অনুরোধ সত্ত্বেও শ্রমিকেরা কাজে না ফিরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণ করেছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৭ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কারখানা খোলার তারিখ জানানো হবে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (গাজীপুর সদর জোন) ফারুকুল আলম জানান, শ্রমিকেরা ছাঁটাই বন্ধের দাবিতে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও মালিকপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না। মালিকপক্ষের দাবি, তারা অর্থনৈতিক সংকটের কারণে ভর্তুকি দিয়ে কারখানা চালাচ্ছিল, কিন্তু বর্তমান শ্রমিক অসন্তোষের কারণে তারা বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুরে আসামি গ্রেপ্তার অভিযানে হামলা, দুই থানার ১১ পুলিশ আহত

শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, পুড়ল যাত্রীবাহী বাস

কালিয়াকৈরে খোলা ম্যানহোলে পড়ে অজ্ঞাতনামা শিশুর মৃত্যু

টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে রহস্যময় আগুন

স্ট্যান্ডে চাঁদার দাবিতে সিএনজি অটোচালককে মারধর, সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ও তাঁর পরিবারের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

টঙ্গী হোটেলকক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার