হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। নিহতরা হলেন মাইক্রোবাসের চালক আরিফুল ইসলাম মানিক, দিনাজপুর হিসাবরক্ষণ অফিসের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জাওনিয়া গ্রামের দেলোয়ার হোসেন, পীরগঞ্জ হিসাবরক্ষণ অফিসের অডিটর রাণীশংকৈল উপজেলার হলদিবাড়ী গ্রামের ইমরুল হাসান, ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের জুলফিকার আলী ভুট্টু।

আজ সোমবার (১৯ মে) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বাবলু ফার্মের সামনে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের যাত্রীরা সকলেই হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন স্থানের কর্মকর্তা। তাঁরা ট্রেনিংয়ের উদ্দেশে রংপুরে যাচ্ছিলেন।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোসলিম উদ্দিন বলেন, ‘সকাল ৬টা ৪৫ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনের মরদেহ পাই। আহতদের ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যায়। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চারজনের মৃত্যু নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে ভর্তি করায়।

ইফতারের পর শিশু সামসের লাশ, পায়ের রগ কাটা ও দেহ ক্ষতবিক্ষত

ফুলবাড়ীতে ট্রাকচাপায় নারীসহ নিহত ২

৪৬ বছরের অপেক্ষা: অবশেষে আলোর মুখ দেখছে ফুলবাড়ী উপশহর প্রকল্প

‘রাস্তা কাঁচা থাকায় মেয়ের বিয়ে হয় না, এমন কথা শুনতে চাই না’

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বন্ধুসহ নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

দিনাজপুরে ভুট্টাখেত থেকে কিশোরের লাশ উদ্ধার

দিনাজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু বিপুল ভোটে জয়ী

বিএনপির জনসভা: আবারও ‘ধানমানব’সেজে অপেক্ষা

ক্ষমতায় গেলে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান