হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে লোকালয়ে ঘুরছে মুখপোড়া হনুমান, উৎসুক জনতার ভিড়

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় লোকালয়ে ঘুরছে মুখপোড়া হনুমান। এ সময় হনুমানটিকে দেখতে ভিড় করে উৎসুক জনতা। খাবার দিলে সেটি সামনে আসে। আবার খাবার নিয়ে ঘরের কিংবা দোকানের ছাদে বসে খাচ্ছে। এই সময়ে বানরটি যেন ঈদের খুশি বাড়িয়ে দিয়েছে শিশু-কিশোরদের।

আজ রোববার দুপুর ১২টায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কসংলগ্ন ফুলবাড়ী বিজিবি ক্যাম্প এলাকার ছোয়ানী বাজারের একটি টিনের চালায় দেখা যান হনুমানটিকে।

এদিকে হনুমানটিকে দেখে এর পিছু নেয় শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। হনুমান দেখতে বনে অথবা চিড়িয়াখানায় যেতে হয়। সেখানে নিজ এলাকায় দেখা মিলছে তার। আর দুরন্ত শিশু-কিশোরেরা হনুমানটিকে দেখে ঢিল ছুড়ছে। এতে অস্বস্তি আর আতঙ্কিত হয়ে কখনো বাজারের দোকানের ছাদে কখনো বাড়ির টিনের চালায় উঠে পড়ছে হুনুমানটি।

স্থানীয় মেহেরাব, শহিদুল, বাবু জানান, হঠাৎ করেই এক সপ্তাহ থেকে হুনুমানটি এই এলাকায় দেখা যাচ্ছে।

ছোয়ানী গ্রামের মো. শাহদাত হোসেন চৌধুরী লালু বলেন, ‘এটি একটি মুখপোড়া হনুমান। উৎসুক মানুষ তাকে বিভিন্ন কাঁচা সবজি, ফলমূলসহ নানা রকমের খাবার খেতে দিচ্ছে। খাবার পেলে সে নিচে নেমে আসে। আবার খাবার নিয়ে সে ওপরে চলে যায়। তবে হনুমান একটি নয়, আরও একটি ছোট হনুমানও আছে। হনুমান দুটি দিনের বেলায় লোকালয়ে এলেও রাতের বেলা বাজারসংলগ্ন একটি বেসরকারি মোবাইল ফোনের টাওয়ারে অবস্থান নেয়।
 
ছোয়ানী গ্রামের শিশু মনা, সোহান, রুবেল ও ইফতি জানায়, প্রথমবারের মতো এত কাছ থেকে হনুমান দেখেছে তারা। আগে চিড়িয়াখানায় দেখেছিল, কিন্তু আজ কাছ থেকে দেখল। প্রথমে ভয়ে কেউ কাছে যাচ্ছিলাম না, কিন্তু পরে খাবার নিয়ে গেলে হনুমানটি এসে খাবার নিয়ে ওপরে ঘরের চালে চলে যাচ্ছে।

মধ্যপাড়া বন বিভাগের ফুলবাড়ী বিট কর্মকর্তা আব্দুল হাই বলেন, ‘মুখপোড়া এই হনুমানটি দলছুট হয়ে জনপদে ঢুকে পড়েছে। সাধারণত খাবারের অভাবে এরা বন থেকে লোকালয়ে আসে। আবার একসময় ঘুরতে ঘুরতে এরা নিজেদের দলে ঢুকে বনে চলে যায়। এরা আমাদের বন্যসম্পদ। এদের খাবার দিয়ে সহযোগিতা করা উচিত। অহেতুক ঢিল ছুড়ে এদের বিরক্ত করা ঠিক নয়।’

ইফতারের পর শিশু সামসের লাশ, পায়ের রগ কাটা ও দেহ ক্ষতবিক্ষত

ফুলবাড়ীতে ট্রাকচাপায় নারীসহ নিহত ২

৪৬ বছরের অপেক্ষা: অবশেষে আলোর মুখ দেখছে ফুলবাড়ী উপশহর প্রকল্প

‘রাস্তা কাঁচা থাকায় মেয়ের বিয়ে হয় না, এমন কথা শুনতে চাই না’

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বন্ধুসহ নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

দিনাজপুরে ভুট্টাখেত থেকে কিশোরের লাশ উদ্ধার

দিনাজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু বিপুল ভোটে জয়ী

বিএনপির জনসভা: আবারও ‘ধানমানব’সেজে অপেক্ষা

ক্ষমতায় গেলে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান