হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেবে প্রশাসন

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ। ছবি: সংগৃহীত

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে উঠে পড়া বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেইল ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে মামুন স্পেশাল পরিবহন নামের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে বাসটি উঠে পড়লে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটি দুমড়েমুচড়ে যায়। এই অবস্থায় বাসটিকে হিঁচড়ে আধা কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যায় ট্রেনটি। গুরুতর আহত ব্যক্তিদের স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন এবং ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্রেন-বাস সংঘর্ষ: যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের

দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: মাগুরার যুবকের মৃত্যুতে বাড়িতে মাতম

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: মা ও দুই মেয়েসহ নিহত ১২ জনের পরিচয় মিলেছে

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: অবহেলার অভিযোগে দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: দুটি তদন্ত কমিটি গঠন

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ওঠা বাস আধা কিমি টেনে নিয়ে গেল ট্রেন, নিহত ১২

চার মাস জামাতে নামাজ পড়ে চৌদ্দগ্রামে ১৪ কিশোর পেল বাইসাইকেল

উন্নত ও বাসযোগ্য দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

কৃষকদের ফসল সুরক্ষায় ইনস্যুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী