হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

সীমান্তের গোয়ালঘরে মিলল ৩ কোটি টাকার সোনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় বিজিবির জব্দ করা সোনার বার। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় পরিত্যক্ত গোয়ালঘর থেকে প্রায় ৩ কোটি টাকার সোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে সোনা চোরাচালান হবে। এ খবর পেয়ে হুদাপাড়া বিওপির একটি অভিযানকারী দল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্ত থেকে বাংলাদেশের ৩০০ গজ ভেতরে হুদাপাড়া গ্রামে অবস্থান নেয়। পরে একটি পরিত্যক্ত গোয়ালঘরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট পায়। প্যাকেটগুলো থেকে কালো স্কচটেপে মোড়ানো ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি সোনার বার জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক নাজমুল বলেন, সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমাসহ এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলা করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ উদ্বোধন, চালু হওয়া নিয়ে শঙ্কা

দর্শনা সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

জীবননগর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

নারী নৃত্যশিল্পীর আত্মহত্যা, মরদেহ দাফনে বাধা

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু: ক্যালেন্ডার মেনে বাজারজাত করার নির্দেশ

ভুয়া চিকিৎসক তাফহিমুল ফের কারাগারে, হাসপাতাল বন্ধের নির্দেশ

অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা

ভুল প্রশ্নপত্রে ২৫ মিনিট দাখিল পরীক্ষা, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু