হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

দামুড়হুদায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে বাইকের ধাক্কা, নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুরে গতকাল শনিবার রাতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাতন বাস্তুপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা লেগে তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত যুবকেরা হলেন পুরাতন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ (১৯) ও সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫)।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘নাহিদ ও সুইট মোটরসাইকেলযোগে উপজেলার রঘুনাথপুর থেকে পুরাতন বাস্তপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘প্রথমে দুর্ঘটনাটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে ঘটেছে বলে ধারণা করা হয়। তবে তদন্তে জানা গেছে, সেখানে রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এই প্রাণহানির ঘটনা ঘটে। ট্রাক্টরটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ উদ্বোধন, চালু হওয়া নিয়ে শঙ্কা

দর্শনা সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

জীবননগর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

নারী নৃত্যশিল্পীর আত্মহত্যা, মরদেহ দাফনে বাধা

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু: ক্যালেন্ডার মেনে বাজারজাত করার নির্দেশ

ভুয়া চিকিৎসক তাফহিমুল ফের কারাগারে, হাসপাতাল বন্ধের নির্দেশ

অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা

ভুল প্রশ্নপত্রে ২৫ মিনিট দাখিল পরীক্ষা, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু