হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

কোল্ডস্টোরেজের পাশে শ্রমিকের লাশ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে কোল্ডস্টোরেজের পাশ থেকে তুষার (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ডস্টোরেজ এলাকায় এই ঘটনা ঘটে। তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মণ্ডলের ছেলে। তিনি ওই কোল্ডস্টোরেজে কর্মরত ছিলেন।

সহকর্মীরা জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তুষার ও মো. মফিজুল হক (৪২) একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। রাতে মফিজুল হকের চোখে গ্যাস লাগায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তুষার তাঁকে বিশ্রাম নিতে বলেন এবং নিজে দায়িত্ব পালন করতে থাকেন। পরে ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল হক ঘুম থেকে উঠে তুষারকে খুঁজে না পেয়ে কোল্ডস্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি করেন। পরে সকাল ৭টার দিকে কোল্ডস্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ উদ্বোধন, চালু হওয়া নিয়ে শঙ্কা

দর্শনা সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

জীবননগর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

নারী নৃত্যশিল্পীর আত্মহত্যা, মরদেহ দাফনে বাধা

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু: ক্যালেন্ডার মেনে বাজারজাত করার নির্দেশ

ভুয়া চিকিৎসক তাফহিমুল ফের কারাগারে, হাসপাতাল বন্ধের নির্দেশ

অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা

ভুল প্রশ্নপত্রে ২৫ মিনিট দাখিল পরীক্ষা, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু