হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

আহত আজাদ আলী। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ছররা গুলিতে আজাদ আলী (২৭) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আহত আজাদ আলী নতুনপাড়া গ্রামের বদর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ আলী দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর তিনি ভারত থেকে অবৈধভাবে মাদক আনতে সীমান্ত পার হন। এ সময় ভারতের ধঞ্চা বিএসএফ ক্যাম্পের সদস্যরা টাওয়ার থেকে তাঁকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়েন। এতে তাঁর পিঠ ও হাতে একাধিক গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় তিনি বাড়িতে ফিরে এলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, বিষয়টি জানা গেছে। আহত আজাদ আলী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্র জানায়, ঘটনাটি সম্পর্কে তারা অবগত রয়েছে এবং বিস্তারিত জানার জন্য খোঁজখবর নেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ উদ্বোধন, চালু হওয়া নিয়ে শঙ্কা

দর্শনা সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

জীবননগর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

নারী নৃত্যশিল্পীর আত্মহত্যা, মরদেহ দাফনে বাধা

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু: ক্যালেন্ডার মেনে বাজারজাত করার নির্দেশ

ভুয়া চিকিৎসক তাফহিমুল ফের কারাগারে, হাসপাতাল বন্ধের নির্দেশ

অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা

ভুল প্রশ্নপত্রে ২৫ মিনিট দাখিল পরীক্ষা, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু