হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন বন্ধের দাবিতে বাসমালিকদের আলটিমেটাম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকসহ তিন চাকার সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দাবি মানা না হলে সংগঠনের পক্ষ ২৩ ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ রুটের গণপরিবহন এবং ২৬ ডিসেম্বর থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধের আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতৃবৃন্দ।

চুয়াডাঙ্গা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম লিখিত বক্তব্যে বলেন, পৌর এলাকায় বাইরের কোনো অবৈধ যানবাহন চলতে পারবে না। প্রতিটি উপজেলার ইজিবাইক আলাদা রঙের হতে হবে, যাতে দেখে সহজেই চিহ্নিত করা যায়।

শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম জানান, ৫ আগস্টের পর থেকে সড়ক-মহাসড়কে অবৈধ তিন চাকার যানবাহন বেড়ে গেছে। এতে বাসমালিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিষয়টি প্রশাসন ও পুলিশের নজরে আনার পরও কোনো সমাধান হয়নি।

সভাপতি এম জেনারেল ইসলাম আরও বলেন, দাবি মানা না হলে ২৩ ডিসেম্বর (সোমবার) থেকে জেলার অভ্যন্তরীণ রুটে সব লোকাল বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে দূরপাল্লার বাসও বন্ধ করে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান ইমাম বকুল, সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন মুক্তা, বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম।

চুয়াডাঙ্গায় জামায়াত কর্মী হত্যায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

চুয়াডাঙ্গায় বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত কর্মী নিহত

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি রুহুল আমিনের পরিচ্ছন্নতা অভিযান, অপারেশন চালুর আশ্বাস

সেবা বন্ধ করে দুই এমপির সভা, ফিরে গেলেন রোগীরা

বেকারির ডালডায় মিলল মরা ইঁদুর

চুয়াডাঙ্গার দুটি আসনে ১১ দলের প্রার্থীর জয়

চুয়াডাঙ্গায় ব্যালট বইয়ে ৯৯ পেপার কম থাকার অভিযোগ

পোস্টাল ভোট দেওয়ার পরও কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার চেষ্টা, স্কুলশিক্ষককে জরিমানা

৭৯ হাজার টাকাসহ কেন্দ্রের সামনে থেকে জামায়াতের ওয়ার্ড সভাপতি আটক

বিএসএফের হাতে মাদকসহ দুই বাংলাদেশি আটক